চট্টগ্রাম রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যেবাহী গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ কারী আবু তৈয়ব হামিদী (মঃজিঃআঃ) 'র সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যাপক জমির উদ্দিন।
বক্তারা বলেন - ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার মানুষের অধিকার আদায়ে মুক্তিকামি পূর্ব বাংলার মানুষ আন্দোলনে ঝাপিয়ে পড়েন,শুরু হয় মুক্তি যুদ্ধ, এ যুদ্ধে ত্রিশ লক্ষ নারী পুরুষ মানুষ জীবন উৎসর্গ করেন।দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আজকের এই দিনে সাধীনতা অর্জন করে বাংগালী জাতী। বিশেষ করে আমাদের মৃত্যুর কয়েক দিনপর যদিও সবাই আমাদের ভূলে যায়, কিন্তু যারা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে স্বাধীন রাষ্ট্র অর্জনের জন্য শহীদ হয়েছেন পৃথিবী ধংষের আগ মুহূর্ত পর্যন্ত জাতী তাদের এভাবে স্বরণ করে যাবে। এসময় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মুনির আহমেদ, মাওলানা মুহাম্মদ খোরশেদুল আলম, ওয়াহিদুল ইসলাম, মাওলানা সৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান, মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ, ইসমাইল জবীহ, মাওলানা নাছির উদ্দীন মাওলানা মুহাম্মদ দিদারুল আলম খোরশেদা বেগম,ছেমন আরা বেগম,মাওলানা জাফর আলম, মাওলানা সৈয়দ মুহাম্মদ গিয়াসউদ্দিন, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, মামুনুল আলম, জেসমিন আকতার প্রমুখ। আলোচনা শেষে সভাপতি আল্লামা কারী আবু তৈয়ব হামিদি মঃ জিঃআঃ সমাপনী বক্তব্য শেষে শহীদদের মাগফিরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩