প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১:১৭ পি.এম
ইসলামপুরের বাবু জীবন মরণ সন্ধিক্ষণের সংবাদ প্রচার হতে না হতে নির্যাতনকারীরা আত্মগোপনে

নাছির নোমান ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ঘর থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা সংকটাপন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়লে নির্যাতনকারীরা চলে গেছে আত্মগোপনে।
বিগত ১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার মধ্যম নাপিত খালী এলাকায় সোলাইমান ড্রাইভারে ছেলে সেলিম বাবুকে বাড়ি থেকে তোলে নিয়ে মাছ চুরির নাঠক সাজিয়ে স্থানীয় এমইউপি সদস্য
নূর মোহাম্মদের নেতৃত্বে ৭/৮ জনের সংঘবদ্ধ দুর্বৃত্তরা মধ্যযুগীয় কায়দায় পৈশাশিক নির্যাতন করে। শুধু তা নয় পৈশাচিক বর্বরতা শিকার বাবুর কাছ থেকে নেয়া হয় খালি স্ট্যাম্প। বাবুকে উদ্ধার করে প্রথমে নেয়া হয় সদর হাসপাতালে।
১৯ এপ্রিল তার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চমেক চিকিৎসা সূত্রে জানা যায়, সেলিম বাবু বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই কম,কারণ তার কিডনি দুটি ড্যামেজ হয়ে গেছে।
তবে আল্লাহ চাইলে বাঁচিয়ে রাখতে পারে।এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে একই এলাকার মোহাম্মদের কালু পুত্র নূর মোহাম্মদ মেম্বর (৫৮)। নুর মোহাম্মদের ছেলে আতা উল্লাহ(২৮) ইসহাক মিয়ার ছেলে মোবারক (৩০) ও রমিজ (৩২)
শামসুল আলম পুত্র মনজুর আলম (চিড়া মনজুর) ( ৩৫)
মাহমুদুল হকের পুত্র আবু নোমান ( আজুমান) (২৭)
আবদু ছালামের পুত্র কালা বেলাল, (৩২)
এদিকে এলাকাবাসী প্রশাসনের নিকট অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩