প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:০১ পি.এম
সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ০৩ নং মোহনপুর ইউপিস্থ জয়নগর বাজার এর পশ্চিম পাশে মহিবুর রহমান ও আমিরুল ইসলাম এর স-মিলের সামনে পাকা রাস্তার উপর সুরমা নদীর দক্ষিণ পাড়ে।
অদ্য (৩০ এপ্রিল ) বৃহস্পতিবার এসআই(নিঃ)/ অঞ্জন সরকার, এসআই(নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম, এসআই(নিঃ)/ মোঃ মুকুল খাঁন, সঙ্গীয় কং/৭১৪ এমরান হোসেনসহ সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১।
মোঃ বাবলু মিয়া(৪২), পিতা-মৃত মোঃ মজম আলী, মাতা-মৃত মোছাঃ জমিলা খাতুন, সাং-মোহনপুর, ওয়ার্ড নং-৪, ইউপি-মোহনপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জকে করেন। ধৃত আসামীর নিকট হইতে মোট ১৭০(একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সুনামগঞ্জ সদর থানায় ওসির নিকট জানতে চাইলে প্রতিবেদককে জানান নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩