গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নামমাত্র খরচে দ্রুত আইনি সেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী বড়বাড়ী ইউনিয়ন পরিষদ। "ঘরের কাছেই দ্রুত বিচার, বাঁচবে সময় বাঁচবে টাকা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত সেবা সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে একটি সমন্বিত বার্ষিক ক্যাম্পেইন (বছরব্যাপী প্রচার অভিযান) শুরু হয়েছে।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ নাজমা বেগম -এর সভাপতিত্বে বালিয়াডাঙ্গী চৌরাস্তার শহীদ মিনারে এই বার্ষিক প্রচার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রচার উদ্বোধনী অনুষ্ঠান ইউপি সচিব, কাম-কম্পিউটার অপারেটর, ইউডিসি উদ্দ্যোক্তা, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত ইউপি সদস্য, গ্রাম পুলিশের উপস্থিত কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান জানান, সাধারণ মানুষ যেন ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিয়ে দালালের খপ্পরে না পড়েন এবং জেলা আদালতে গিয়ে অর্থ ও সময়ের অপচয় না করেন, সেজন্যই এই বছরব্যাপী মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যম ও বড়বাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সেশন, স্থানীয় হাট-বাজারে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হবে। বিশেষ করে গ্রামীণ নারীরা যাতে তাদের অধিকার রক্ষায় গ্রাম আদালতের শরণাপন্ন হতে পারেন, সে বিষয়ে বিশেষ সচেতনতা সভা করা হবে।
উল্লেখ্য, ২০০৬ সালের গ্রাম আদালত আইন (সংশোধিত) অনুযায়ী, স্থানীয় ছোটখাটো মারামারি, পারিবারিক কলহ, জমি ও সীমানা বিরোধ কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়গুলো মাত্র ২০ থেকে ৪০ টাকা খরচে কোনো আইনজীবী ছাড়াই সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদেই নিষ্পত্তি করা সম্ভব।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদ এই সেবাকে শতভাগ কার্যকর করতে এবং গ্রামীণ সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩