মোঃ রুবেল রানা, স্টাফ রিপোর্টার
বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হুসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার (২১ জুন ২০২৬) রাত প্রায় ১০টার দিকে বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুসনেয়ারা বেগম উপজেলার ফুলতলা গ্রামের মরহুম বাবলুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, হুসনেয়ারা বেগম বিপুল পরিমাণ মাদক নিয়ে বাসায় প্রবেশ করেছেন। এ তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি দল তার বাড়ির আশপাশে অবস্থান নিয়ে নজরদারি শুরু করে।
পরে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ তল্লাশি করে একটি ব্যাগে লুকিয়ে রাখা ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, এ ঘটনায় হুসনেয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের দাবি, হুসনেয়ারা বেগম ও তার ছেলে হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩