মোঃ তাজিদুল ইসলাম::
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে নতুন সাফল্যের ইতিহাস গড়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী আবু হামজা। তার রোল নম্বর ৬০০৪৯৭৯।
আবু হামজা ছাতকের ঐতিহ্যবাহী তপোবন কিন্ডার গার্টেন, জাউয়া বাজার-এর শিক্ষার্থী। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
তার পিতা রফিকুল ইসলাম এবং মাতা রাবেয়া সুলতানা জ্যোতি। তাদের স্নেহ, উৎসাহ ও সঠিক দিকনির্দেশনার পাশাপাশি শিক্ষকদের আন্তরিক পরিচর্যা এবং নিজের অধ্যবসায়ের ফলেই আবু হামজা এ গৌরবময় সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আবু হামজার নানা ছিলেন সুনামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক পীর মোঃ আরশ আলী। সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, নানার আদর্শ ও পরিবারের শিক্ষামুখী পরিবেশ আবু হামজার মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আবু হামজা শুরু থেকেই অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্য শুধু পরিবার বা বিদ্যালয়ের নয়, পুরো জাউয়াবাজার ইউনিয়নের জন্যও গর্বের বিষয়।
এদিকে, আবু হামজার ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের খবরে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা ও দোয়া কামনা করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩