তাড়াশ উপজেলায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মাদকের রমরমা ব্যবসা। ফেনসিডিল, ইয়াবা, গাঁজা থেকে শুরু করে দেশি-বিদেশি চোলাইমদের বিস্তার ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে। হাত বাড়ালেই মিলছে রকমারি মাদক, যার প্রধান শিকার হচ্ছে স্থানীয় উঠতি বয়সের কিশোর ও যুবসমাজ। স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে তাড়াশের উত্তর বাদ এবং পশ্চিম বাদ সংলগ্ন এলাকা, মান্নান নগর, বারুহাস, তালম ও তাড়াশ পৌর এলাকার বেশ কিছু স্পটে মাদক কারবারিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এলাকার একাধিক বাসিন্দা ও সচেতন নাগরিক অভিযোগ করে জানান, ভাসমান ও চিহ্নিত কিছু মাদক কারবারি নিত্যনতুন কৌশলে এলাকায় মাদকের সরবরাহ বজায় রাখছে। এতে একদিকে যেমন বাড়ছে অপরাধ প্রবণতা, অন্যদিকে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে।
প্রতিবেশীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, "বিকেল গড়ালেই কিছু নির্দিষ্ট স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও মাদক সেবনের দিকে ঝুঁকে পড়ছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি।"
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩