রংপুর প্রতিনিধি: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জেলা প্রশাসনের নিকট ২০০০টি উন্নত জাতের গাছের চারা হস্তান্তর করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
আজ সোমবার (৩ আগস্ট) রংপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এসব চারা হস্তান্তর করা হয়।
সংস্থার পক্ষে চারাগুলো রংপুরের জেলা প্রশাসকের নিকট তুলে দেন এসএসএস-এর রংপুর জোনের জোনাল ম্যানেজার জনাব অলক সাহা। হস্তান্তর অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বলয় গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির উন্নত জাতের চারা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক জানান, এসএসএস-এর প্রদান করা এই চারাগুলো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাধারণ জনগণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যান্য সংস্থাকেও সামাজিক দায়বদ্ধতামূলক কাজে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চারা হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এসএসএস রংপুর জোন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩