খন্দকার মহিবুল হক, কুমিল্লা।
প্রতি বছরে ন্যায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (স:) ২০২৬ উপলক্ষে "আহলে সুন্নাত ওয়াল জামায়াত বরুড়া দক্ষিন" এর উদ্যোগে একটি প্রস্তুতি সভা ভাউকসার ইউনিয়নের হযরত বেলাল (রা:) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন তাহেরী সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালোরা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল খালেক হেলালী সাহেব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ঝাপুয়া আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার সহ-সভাপতি রবিউল আউয়াল এবং হামদ পরিবেশন করেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখার সভাপতি গোলাম মুস্তফা ইকবান হোসাইন নুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মুজাফফরগঞ্জ অঞ্চলের বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আকবরী সহ-সুপার ঝাপুয়া আশরাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট যুব সেনার কুমিল্লা জেলার সম্মানিত মুহাদ্দিস জাহাঙ্গীর হোসেন তাহেরি, মুহাদ্দিস ভোলাদিঘী কামিল মাদ্রাসা।
লাকসাম কাঁঠালিয়া দরবার শরীফের খলিফা মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ, দক্ষিন বরুড়া পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, মাওলানা নজরুল ইসলাম তাহেরী, জনাব মুহাম্মদ দিদারুল আলম,জনাব কাইয়ুম, দক্ষিন বরুড়া গাউসিয়া হোসাইনীয়া কাফেলার সাধারণ সম্পাদক খন্দকার মহিবুল হক, জনাব মিজানুর রহমান, বিল্লাল হোসাইন, হিরা প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩