শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে “শাহীন স্কুল নালিতাবাড়ী শাখা”-এর উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার পরিচালক মো. হুমায়ুন কবির ও দুর্যয় আহমেদ রবিন কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখা থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫সহ এ+ পেয়েছে ৪ জন, এ গ্রেড পেয়েছে ১৪ জন, এ- গ্রেড পেয়েছে ৬ জন এবং বি গ্রেড পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও সাফল্যময় জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩