গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায়, এটি ছিল তার মৃত্যুর পর প্রথম জন্মদিন। যে কারণে এবারের ফেসবুক প্রচারণায় ও স্ট্যাটাসগুলোতে আনন্দ উদযাপনের পরিবর্তে গভীর শ্রদ্ধা, শোক ও তার রাজনৈতিক জীবনের আপসহীন সংগ্রাম বেশি ফুটিয়ে তোলা হয়েছে।বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা ফেসবুকে তাকে ‘গণতন্ত্রের মা’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে উল্লেখ করে আবেগঘন বার্তা পোস্ট করছেন। দীর্ঘ কারাবাস, নির্যাতন এবং অসুস্থতার মাঝেও দেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি কীভাবে অটল ছিলেন, তা স্মরণ করে অনেকেই স্মৃতিচারণ করছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩