
ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ঝিনাইগাতী উপজেলা জাসাসের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মাহফুজুর রহমান (জুয়েল)-এর নেতৃত্বে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা জাসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক আল্লামা জামান খোকা, সদস্য সচিব উজ্জ্বল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুর জামান রবিন, যুগ্ম আহ্বায়ক শাহজাহানসহ উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর সুস্থতা ও কল্যাণের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী এবং অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩