মেজর মাহমুদুল হাসানের জন্মদিনে বন্ধুদের ভালোবাসা ও শুভেচ্ছা
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মেজর মাহমুদুল হাসানের জন্মদিন উপলক্ষে বন্ধুদের আয়োজনে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বন্ধুদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন মেজর মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত বন্ধুরা ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন এবং মেজর মাহমুদুল হাসানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
জন্মদিনের এ আয়োজনে বন্ধুদের উপস্থিতিতে এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বন্ধুরা মেজর মাহমুদুল হাসানের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বন্ধু সোহেল রানা বলেন, “অনেক অনেক ধন্যবাদ বন্ধু হাসানকে সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। বন্ধুদের নিয়ে এমন আনন্দঘন আয়োজন আমাদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালোবাসাকে আরও দৃঢ় করে।”
মেজর মাহমুদুল হাসান বন্ধুদের ভালোবাসা, শুভেচ্ছা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জন্মদিনের এ আয়োজনকে ঘিরে বন্ধুদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩