উড্ডীন বিহঙ্গ
মোহাম্মদ_রাসেল_হাসান
আজই পঙ্খী মেলেছে ডানা,
লঙ্ঘি' অভ্র স্বর্গ-পানা।
বিদীর্ণ করি' তিমির-ঘোর,
ছিন্ন করেছে শিকল-ডোর।
উদ্দাম বেগে শূন্য-মাঝে,
বজ্রের ধ্বনি বক্ষে বাজে।
মর্ত্যের মোহ ভস্ম শেষে,
জ্যোতিষ্ক-লোকে যায় সে ভেসে।
অজ্ঞাত ঐ ঊর্ধ্ব-লোকে,
জ্বালে সে অনল দীপ্ত চোখে।
মৃত্যুরে আজ তুচ্ছ জ্ঞানে,
ছুটেছে অজেয় ঊর্ধ্ব-পানে।
উত্তরি' ভব-সিন্ধুপার,
তুচ্ছ মানিয়া অন্ধকার।
নশ্বর এই মৃত্তিকায়,
উপেক্ষিয়া সে শূন্যে ধায়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩