শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ:
মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ডিপ্লোমা চিকিৎসক, চিকিৎসা প্রযুক্তিবিদ, সমাজকর্মী ও তরুণ সমাজসেবক মোঃ আশিক মাহমুদ। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
মোঃ আশিক মাহমুদ বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় ও সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা, জনগণের অভিযোগ দ্রুত সমাধান, জন্ম-মৃত্যু নিবন্ধন ও ওয়ারিশ সনদসহ নাগরিক সেবা সহজ করা এবং ঘুষ-দুর্নীতি ও দালালমুক্ত পরিবেশ তৈরিতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, রাস্তা, ব্রিজ ও কালভার্টসহ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, স্বাস্থ্য ক্যাম্প ও মা-শিশু স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম এবং কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা পেতে সহযোগিতা করা হবে।
তরুণ সমাজ নিয়ে তিনি বলেন, “মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তরুণদের শিক্ষা, খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।”
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করবেন। তাঁর লক্ষ্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩