
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে আশরাফ আলী (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা যুবদলের নেতা সেলিম জাহাঙ্গীর বাদী হয়ে চারজনের বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের লাইলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বেত্রাশীন গ্রামের লাইলী বাজারে যুবদল নেতা সেলিম জাহাঙ্গীরের পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফ আলী, আনোয়ারুলের ছেলে শফিকুল ইসলাম, আশরাফ আলীর ছেলে আলিফ সরকার এবং মেছের আলীর ছেলে মফিজ উদ্দিন রাস্তা নির্মাণের চেষ্টা করেন।
এ সময় খবর পেয়ে সেলিম জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণে বাধা দেন। অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফ আলীর বক্তব্য পাওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩