জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী সুবাস মিয়া
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন সমাজসেবক সুবাস মিয়া। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবাস মিয়া দীর্ঘদিন ধরে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করে আসছেন। মানুষের বিপদে-আপদে পাশে থাকার পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করে আসছেন। তাঁর সহযোগিতায় ইতোমধ্যে এলাকায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সুবাস মিয়ার এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় অনেকেই। তাদের মতে, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে ৬ নং পাঠাকাটা ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুবাস মিয়া। একই সঙ্গে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের প্রসার, অসহায় মানুষের সহায়তা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সুবাস মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ৬ নং পাঠাকাটা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন। তাই তিনি ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩