তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিলয় (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিলন খান নামের এক ব্যক্তি এই অভিযোগটি করেন, যেখানে নিলয়ের বিরুদ্ধে তাকে মারধরের ভিত্তিহীন দাবি করা হয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, যে সময়ের ঘটনার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঠিক সেই সময়ে নিলয় নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন এই অভিযোগের কারণে এলাকায় তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা হয়রানি করার জন্য নিলয়ের বিরুদ্ধে এই মনগড়া অভিযোগ সাজিয়েছে। ঘটনার দিন ও সময়ে নিলয় কোথায় এবং কার সাথে ছিলেন—তার নির্ভরযোগ্য প্রমাণ ও সাক্ষ্যও রয়েছে।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন সমাজ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই মিথ্যা অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে একজন নিরপরাধ যুবক এভাবে সামাজিক হেনস্তার শিকার না হন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩