
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ হোসাইন
আলহামদুলিল্লাহ!
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।
আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি। সহকর্মী সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঐক্য, পেশাদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে এগিয়ে যেতে চাই।
আমার প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশকারী সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সবার দোয়া ও সহযোগিতায় যেন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি—এই কামনা করি।
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ হোসাইন
যোগাযোগবিষয়ক সম্পাদক
টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩