কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আলমগীর আকাশ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন আলমগীর আকাশ। ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
আলমগীর আকাশ মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের সেবা করা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও আশাবাদী, এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেলে ৭ নং ওয়ার্ডকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবেন।
মেম্বার পদপ্রার্থী আলমগীর আকাশ ওয়ার্ডের মুরব্বি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি সকলের সহযোগিতা নিয়ে জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ প্রত্যাশা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩