মৌলভীবাজার সদর প্রতিনিধি:
মেয়ের স্বামীর বিরুদ্ধে মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানাতে গিয়ে গত ২০ এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন হেদায়েত উল্লাহ ক্ররি নামে এক ব্যক্তি। তিনি মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ কালিমাবাদ এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগের একজন কর্মী বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেয়ের স্বামীর হাতে মেয়ের ওপর নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে কথা বলায় হেদায়েত উল্লাহ ক্ররির ওপর হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা শারীরিক নির্যাতনের পাশাপাশি অভিযোগকারীর পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান ভেংগে চুরমার করে দিয়েছে। মেয়ের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে কথা বলতে গিয়ে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে জানা গেছে।
একজন বাবার কাছে মেয়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ মেয়ের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে বাবাকেই শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি পারিবারিক সহিংসতা, নারীর নিরাপত্তা এবং নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
অভিযোগকারী হেদায়েত উল্লাহ ক্ররি অবিলম্বে তার মেয়ের স্বামী বিএনপি নেতা আহমেদ হাদীকে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন এবং হাদীর রাজনৈতিক শক্তির প্রশ্রয়দাতাদের মুখোশ উন্মোচন করার আহবান জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩