
শ্রীবরদীতে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রুবাবা সিদ্দিকীর
চিকিৎসক হয়ে মায়ের স্বপ্ন পূরণের প্রত্যয়
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার গরজরিপা ইউনিয়নের চৈতাজানি গ্রামের কৃতী সন্তান রুবাবা সিদ্দিকী ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এই অসাধারণ ফলাফল অর্জন করে সে। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
রুবাবা সিদ্দিকী চৈতাজানি গ্রামের আবু রায়হান সিদ্দিকী ও মরহুমা ফৌজিয়া শাহেদা আক্তারের বড় মেয়ে। তার দাদা ছিলেন গরজরিপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হামিদ। নানা মো. আসাদুজ্জামান দুলাল শেরপুর গার্লস স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক। শিক্ষা ও সামাজিক মর্যাদায় সমৃদ্ধ একটি পরিবারের সন্তান হিসেবে রুবাবা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ও অধ্যবসায়ী।
রুবাবার বাবা ও মা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার মা ফৌজিয়া শাহেদা আক্তার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষার প্রতি মায়ের গভীর ভালোবাসা, নিষ্ঠা ও আদর্শ রুবাবার জীবনে বিশেষ অনুপ্রেরণা হয়ে রয়েছে। তবে ২০২৬ সালের ২২ জানুয়ারি মায়ের অকাল মৃত্যুতে পরিবারে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
মায়ের স্নেহ, ভালোবাসা ও আদর্শকে হৃদয়ে ধারণ করে রুবাবা এখন এগিয়ে যেতে চায় স্বপ্নপূরণের পথে। তার জীবনের অন্যতম লক্ষ্য একজন চিকিৎসক হওয়া। চিকিৎসক হয়ে মানুষের সেবা করার পাশাপাশি মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে চায় সে। মায়ের স্বপ্নকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য দৃঢ়প্রত্যয়ী রুবাবা।
তার এই অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষার্থী এবং চৈতাজানি গ্রামসহ বৃহত্তর শ্রীবরদীবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করছেন, রুবাবার এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, বরং পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। তার সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
রুবাবার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় আরও সাফল্য এবং চিকিৎসক হয়ে মানবসেবায় আত্মনিয়োগের স্বপ্ন বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
মেধা, অধ্যবসায় ও মায়ের শেষ ইচ্ছাকে পাথেয় করে রুবাবা সিদ্দিকী এগিয়ে যাক বহুদূর। তার সাফল্যে পূর্ণতা পাক মায়ের স্বপ্ন, আলোকিত হোক পরিবার, সমাজ ও প্রিয় জন্মভূমি শেরপুর।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩