বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রিমন, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ বেলাল হোসেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাকেরগঞ্জ পৌর শহরের বি রিভার ক্যাফে রেস্তোরাঁর হলরুমে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের কণ্ঠভোটে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, জাকির জোমাদ্দার, হাবিবুর রহমান, আহম্মেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), মোঃ জিয়াউল হক (বিজয় টিভি), মিনহাজুল ইসলাম সুজন, এস এম পলাশ (আরটিভি), বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি), মোঃ মিরাজুল ইসলাম জুয়েল (বরিশাল সমাচার), মোঃ শফিকুল আলম নাসির (দৈনিক মতবাদ), বাদশা খান সবুজ (দৈনিক তালাশ), মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), শাখাওয়াত হোসেন (মোহনা টিভি), এম জি নাছিরউদ্দিন (ভোরের পাতা/আলো টিভি), কে এম রোহেন হাসান মুরাদ (দৈনিক মানবকণ্ঠ), সাইদুর রহমান (দৈনিক দক্ষিণবঙ্গ), মোঃ সানি (দৈনিক সত্য সংবাদ), মোঃ মুশফিকুর রহমান (দৈনিক ভোরের কথা), মাহফুজুর রহমান রাকিব (আজকের বরিশাল), মোঃ কামরুল হাসান টিপু (প্রতিদিনের কাগজ), সৈয়দ আব্দুল্লাহ (দৈনিক সংগ্রাম/আলো), মোঃ মেহেদী হাসান (স্বাধীন দিগন্ত), কামাল হোসেন (মানবকণ্ঠ), মোঃ জহিরুল ইসলাম জহির (ভোরের আলো), মোঃ মইনুল ইসলাম (সকালের সময়), গাজী মোঃ কবির আহমেদ (সকাল), মোঃ মনিরুল ইসলাম (দৈনিক আমার), মোঃ হাবিবুর রহমান বিপ্লব (দৈনিক সত্যবাণী), মোঃ মাজহারুল তামিম (ভোরের দর্পণ), রাজিউর রহমান মাসুম (আলোকিত বরিশাল), আরেফিন মিল্টন (দৈনিক জবর খবর), বিকাশ চন্দ্র মণ্ডল, মোঃ লিটন (দৈনিক সংবাদ কণ্ঠ/এসটি কালের টিভি), মোঃ বেল্লাল হোসেন (দৈনিক বাংলাদেশ বাণী) এবং মোঃ বেলাল হোসেন বেল্লাল (দৈনিক অভয়নগর), সুমন ভূঁইয়া (দৈনিক সরেজমিন বার্তা)সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এ সংগঠন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, নবগঠিত কমিটি বাকেরগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩