
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টারঃ:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে।
আয়োজকরা মনে করেন, এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি দেশ, জাতি ও ইতিহাস সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আয়োজনে: হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩