কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ডা. বিরাজ আলী।
সম্প্রতি ইউনিয়নের আলিনা পাড়া (রামদিনা পাড়া) এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা, জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
এ সময় ডা. বিরাজ আলী এলাকাবাসীর মতামত, প্রত্যাশা ও দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় বাসিন্দারাও তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। জনগণের কথা শোনা, তাঁদের সমস্যা চিহ্নিত করা এবং এলাকার উন্নয়নে জনসম্পৃক্ততার গুরুত্বও আলোচনায় উঠে আসে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩