মোঃ বশির আহাম্মেদ, বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবাসংক্রান্ত নানাবিধ অনিয়মের চিত্র তুলে ধরে নিয়মিত লেখালেখির জেরে চিকিৎসকের রোষানলে পড়ে গ্রেফতার হয়ে কারাবরণ করতে হলো উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান খান সালামকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে জনস্বার্থে সংবাদ প্রচার করে আসছিলেন সাংবাদিক সালাম। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজ পিতার চিকিৎসাসেবা নিতে তিনি হাসপাতালের বহির্বিভাগের ডাক্তারের চেম্বারে আ
সেন। সেখানে হাসপাতালটির নানাবিধ অনিয়ম ও অব্যবস্থাপনার ব্যাপারে কথা বললে চিকিৎসকের চেম্বারেই হেনস্তার শিকার হন সাংবাদিক সালাম।
পরবর্তীতে ওই চিকিৎসকের দায়ের করা অনাকাঙ্ক্ষিত মামলায় পুলিশ সাংবাদিক সালামকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পেশাগত দায়িত্ব পালন ও অনিয়মের প্রতিবাদ করায় একজন নির্ভীক ও অকুতোভয় কলম সৈনিকের বিরুদ্ধে এমন মামলা ও কারাবরণের ঘটনায় স্থানীয় জনমনে ও গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দিকে সাংবাদিক ইমরান খান সালামকে হয়রানিমূলক মামলায় আটক করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক সালামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩