ত্যাগ-সংগ্রামের পথ পেরিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় মোতাহার আলী বেলাল, দোয়া ও সমর্থন প্রত্যাশী
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে গণমানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন বিএনপি নেতা মোঃ মোতাহার আলী বেলাল।
তিনি মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোতাহার আলী বেলাল রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসেছেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চান।
মোঃ মোতাহার আলী বেলাল বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি। তিনি মালিঝিকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, তরুণ সমাজ ও মুরব্বিদের কাছে দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করেন।
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মালিঝিকান্দা ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের সেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রত্যাশী মোঃ মোতাহার আলী বেলাল।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩