মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

যেকোন মূল্যে  উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে : জেলা প্রশাসক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ   নির্বাচনে ১ম পর্যায়ে   সিরাজগঞ্জের  কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের  (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং) প্রতিনিধিদের ভোট গ্ৰহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার  বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ এপ্রিল – ১লা মে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা   উপজেলা নির্বাচন কার্যালয়  কাজিপুর এর আয়োজনে সরকারি এম মনসুর আলী কলেজ এবং রাণী দ্বীনমণি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১লা মে বুধবার দুপুরে  সরকারি  মনসুর আলী কলেজে নির্বাচনী প্রশিক্ষণে  কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন,
” সর্বপ্রকার ভয়ভীতি লোভ লালসার  উর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। আমি চাই সিরাজগঞ্জ জেলায় যে  কোনো মূল্যে   সুষ্ঠু ভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন করতে হবে । কোন প্রকার কারচুপি বরদাস্ত করা হবে না। আমরা নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী। কাজেই ভয় পাওয়ার কোন কারণ নেই।যেকোন মূল্যে  উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। “
উপজেলা নির্বাহী অফিসার  সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা ও  রির্টানিং অফিসার মুহাম্মদ  শহিদুল ইসলাম, কাজিপুর থানা অফিসার ইনচার্জ  শহিদুল ইসলাম। সদর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন   কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে,  কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট কেন্দ্র রয়েছে ১২২টি ।  যেখানে ১২২ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৪৪ জন এবং  পোলিং অফিসার ১৪৮৮ জন নির্বাচনে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর