রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ পেল ১৬

নিজস্ব প্রতিবেদক / ১৩১৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪


বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় এবারো শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা। এ বছর দাখিল পরীক্ষায় ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১২ মে) এ ফলাফল প্রকাশের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

অপরদিকে প্রতিবারের মতো এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জনে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা চৌহালী উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে । মোট ৯২জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন জিপিএ-৫ প্রাপ্তিসহ ৯৪.৪১ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. আমিনুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

তিনি জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

এবিষয়ে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো: নুরুল হুদা জোদ্দার জানান, ১৩৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি এলাকায় দ্বীনি ও আধুনিক শিক্ষার অপূর্ব এক সমন্বয়ে আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশ ও জাতির অগ্রগতিতে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদরাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য- জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) নির্বাচিত হয় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর