তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কাংশা ইউনিয়ন যুবদল নেতার শুভেচ্ছা
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির আহাম্মেদ পনির।
আগামী ২০ নভেম্বর ২০২৬ তারেক রহমানের ৬২তম জন্মদিন। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে নাসির আহাম্মেদ পনির বলেন, তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা দলের নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় নাসির আহাম্মেদ পনির আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নাসির আহাম্মেদ পনির বর্তমানে কাংশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ঝিনাইগাতী উপজেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তিনি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন।