শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু!

তাড়াশ টাইমস / ২৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে সাথী আক্তার (৯ ) নামে এক ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়’রা।

নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলামের কন্যা। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী আক্তার তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় শিশুটি । অনেকক্ষণ সাথীকে দেখতে না পেয়ে তার ফুফু ডাক চিৎকার শুরু করেন।
পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২ ঘন্টা পর নদী থেকে সাথী আক্তারের নিথর দেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর