শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন দুর্গাপূজা পরিদর্শনে কৃষিবিদ আনোয়ার পারভেজ, আস্থা ফিডের ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনার হাতছানি

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক_

মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অধ্যবসায় ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

সম্মানিত অতিথি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর জোর দেন। তিনি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহীর পরিচালক অধ্যাপক হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক জুবাইদুর রহমান আল গালিব। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর