সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তাড়াশ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ মণ্ডপ কমিটির ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং খোঁজখবর নেন। এ সময় তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ উৎসব স্বাধীনভাবে ও নিরাপদে পালন করবে। ছাত্রদল সর্বদা সাধারণ মানুষের নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সচেতন ও সচেষ্ট রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ও ডিগ্রি কলেজ শাখা সভাপতি মো:মঞ্জিল হোসেন। মো: দিপু সরকার জয়। মোহাম্মদ হোসেন।মো:নিলয় ইসলাম রাজ। এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তারা মন্দির কমিটির হাতে সার্বিক সহযোগিতার আশ্বাস ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।