শহিদুল ইসলাম, প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সাবেক সভাপতি এবং দৌলতপুর আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ চৌধুরী।
শহীদ চৌধুরী’র এক শোক বার্তায় বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ দরদী ভালো মনের মানুষ মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর মুতুতে আমি গভীর শোকাহত। মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুর সংবাদটি শুনে আমি বাকরুদ্ধ আমি একদম নিস্তেজ হয়ে পড়ি। আমি তাঁর কাছ থেকে খুবই সম্মান ও ভালোবাসা পেয়েছি যা বলার অপেক্ষা রাখেনা। নিজের ভাইয়ের মত দেখতেন। ভালো মনের একজন ব্যক্তি ছিলেন। হে আল্লাহ যে মানুষটি দেশ ও দশের জন্য সকল সময় ভালো কাজ করেছেন সেই প্রিয় মানুষটির সকল গোনাখাতা মাপ করে দাও আল্লাহ। আমিন
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেনো তার মায়ার বান্দাকে জান্নাতবাসী করেন আমিন ইয়া রাব্বাল আলামিন।
৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর ভাগনা গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী শিপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভায় অংশ নিতে মিছিলসহ সভাস্থলের দিকে যাচ্ছিলেন সোহেল আহমদ চৌধুরী। এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য দলীয় সূত্রে জানানো হয়েছে, সোহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশ্বনাথের রাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলন।