বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জে ছিনতাই চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

আটকরা হলেন, সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম হাসান (২২), পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী মহল্লার মো. সোহ শেখের ছেলে মো.ইমরান শেখ (৩২), সয়াধানগড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইনসান শেখ (২০), সয়াধানগড়া জগাইর মোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, মুন্না শেখ (২৭) ও দিয়ার ধানগড়া মহল্লার মৃত জয়নালের স্ত্রী মুক্তি বেগম।

রবিবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, আটকরা সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র সদস্য। তারা ছিনতাই ও প্রতারণার জন্য অটোরিক্সা, সিএনজিকে টার্গেট করে। এরপর বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে এসব যানবাহন কেনাবেচার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নেয়। তারা
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করে আসছিলো।

সম্প্রতি রহমত ও সবুজ নামে দুজনকে ডেকে এনে জিম্মি করে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার ( ০২ মার্চ) রাতে সদর উপজেলার মাসুমপুর ও শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর