রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে বিএনপির প্রয়াত দুই নেতার মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল

তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

নিউজ রুমঃ / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১২টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল আহমেদ পংরৌহালী গ্রামের সাবেক ইউপি সদস্য আফজাল হোসেনের ছেলে। তার পরিবারের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি দল সোমবার গভীর রাতে পংরৌহালী এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া থানায় পূর্ববর্তী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ সিরাজগঞ্জ সদর থানা এবং উল্লাপাড়া থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি। তাকে সংশ্লিষ্ট আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

এদিকে রুবেল আহমেদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলকভাবে তাকে এসব মামলায় জড়ানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। তারা রুবেলের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর