সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

মোঃ নিলয় ইসলাম রাজ / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার ধুলিশ্বর গ্রামের শাহজাহান আলীর ছেলে সোহেল রানা (৩০), মনোহরপুর গ্রামের মৃত নজির মোল্লার ছেলে আনসব আলী (৬৮), সান্দুরিয়া গ্রামের মৃত দেবুদারের ছেলে আমিনুর (৩৫), একই গ্রামের কামরুল ইসলাম (২৭), কামাল হোসেনের ছেলে ওবায়দুল (২৫) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সাজেদুলের ছেলে সোহাগ হোসেন (৩৫)।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি ইমাম জাফর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর