মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

উল্লাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম / ২৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

চাষাবাদে আধুনিকায়ণ, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি অধিদপ্তর তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি । উদ্বোধন শেষে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কমকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ বাবুল কুমার সুত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা,উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা এতে অংশ গ্রহন করে।


উপজেলা কৃষি অফিসার সুবর্না ইয়াসমিন সুমি জানান, রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রায় ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রযুক্তির সাথে কৃষকদের মেলবন্ধন তৈরীতে এই মেলা ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর