মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সারিয়াকান্দিতে ৫৬ টি অবৈধ চায়না ম্যাজিক জাল ধ্বংস

সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫৬ টি অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।
অভিযানে সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ বলেন,অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান বলেন, যমুনা নদীতে অবৈধ চায়না জাল ফেলে রেখে দেশি প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। এ ছাড়া এই জালে মাছের সঙ্গে আটকা পড়ে নদীতে থাকা জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এমন খবরের ভিত্তিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫৬ টি অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর