বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

নানা আয়োজনে খানসামা উপজেলায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উদযাপন

দিনাজপুর প্রতিনিধি: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নানা আয়োজনে দিনাজপুরে খানসামা উপজেলায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম, উপজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও খানসামা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি উদযাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর