শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা

রিপোর্টারের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ (সিলেট) থেকে আব্দুল কাইয়ুম এর প্রতিবেদন :

সিলেটের বিশ্বনাথে কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে পৌর শহরের মীরেরচরে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

​মঙ্গলবার (৫ মে, ২০২৬) বিকেলে তিনি এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় প্রবাসীদের সাধুবাদ জানিয়ে লুনা বলেন,প্রবাসীরা মিলে স্কুল এন্ড কলেজের জায়গা দান করেছেন,তাই এটি দৃশ্যমান হচ্ছে। এটা অনেক দিনের একটি চলমান প্রক্রিয়া।বিগত ৫ই আগস্টের পরে এই জায়গা টেকনিক্যাল কলেজের ডিজির উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে।আমি উনাকে দ্রুত কাজ বাস্তবায়ন করার অনুরোধ করেছি।
ইতোমধ্যে টেন্ডার হয়েছে আশাবাদী দ্রুত সময়ের মধ্যে তারা কাজ শুরু করবেন।
তিনি আরও বলেন,বিশ্বনাথের মানুষের জন্য ও তাদের সন্তানের জন্য এটি একটি মাইনফলক।প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মানুষ যদি ট্রেনিং সম্পন্ন করে বিদেশ যায় তাহলে ভালো সুবিদা পাবে এবং কোর্স সম্পন্ন করে যারা দেশে থাকবে তাদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আয়না মিয়া,প্রবীন বিএনপি নেতা হাজী আরশ আলী রেজা, হাজী মো.ছাতির আলী,ওয়াল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দীন, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না, পৌর কৃষকদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সদস্য তানিমুল ইসলাম তামিম, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান, তরুন দলের যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দীন, সোহেল আহমদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব ফখরুল ইসলাম রেজা,সদস্য জুনেদ আহমদ,সদস্য আব্দুল কাইয়ুম, রাসেল আহমদ,সাইবার দলের সুহিন আহমদ, জিয়া সাইবার দলের শেখ আলামিন এবং গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন চুনু মিয়া,সজ্জাদ আলী,আব্দুল মতিন,আব্দুল আহাদ,কবির মিয়া,জাহাঙ্গীর আলম,বাবুল মিয়া,ওয়াহিদ আলী,শেখ সুলতান আহমদ,লিটন মিয়া প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর