শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবার প্রত্যাশায় স্থানীয়রা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী সাদ্দাম হোসেন। শ্রীবরদীতে ১৬ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, জরিমানা গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী আস সোফফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত

রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

​রংপুর প্রতিনিধি: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জেলা প্রশাসনের নিকট ২০০০টি উন্নত জাতের গাছের চারা হস্তান্তর করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।

​আজ সোমবার (৩ আগস্ট) রংপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এসব চারা হস্তান্তর করা হয়।

​সংস্থার পক্ষে চারাগুলো রংপুরের জেলা প্রশাসকের নিকট তুলে দেন এসএসএস-এর রংপুর জোনের জোনাল ম্যানেজার জনাব অলক সাহা। হস্তান্তর অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বলয় গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির উন্নত জাতের চারা প্রদান করা হয়।

​এ সময় জেলা প্রশাসক জানান, এসএসএস-এর প্রদান করা এই চারাগুলো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাধারণ জনগণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যান্য সংস্থাকেও সামাজিক দায়বদ্ধতামূলক কাজে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​চারা হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এসএসএস রংপুর জোন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর