সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

কুড়িগ্রামে হঠাৎ ঝড়ে নারীসহ আহত-৩

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ ঝড়ে ঘর ভেঙে দোকানে পড়ে তিনজন আহত হয়েছে। এছাড়াও ঝড়ে উপজেলার রমনা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ভেঙে যাওয়ারও খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ মার্চ) সাড়ে ৫টার দিকে উপজেলার রনিরমোড় নামক এলাকায় এ আহতের ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক। আহতরা হলেন, সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিত রায় (৬০)।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই সন্ধ্যার আগে চিলমারীতে ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। এসময় উপজেলার রনিরমোড় এলাকায় টিন সেট বিল্ডিং ঘর ভেঙে একটি দোকানে পড়ে। সেসময় দোকানে থাকা তিনজন আহত হয়। পরে আহতের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, চিলমারীতে সাড়ে ৫টার দিকে হঠাৎ ঝড়ে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে না, ঝড় জেলার বিভিন্ন এলাকায় হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে কুড়িগ্রামে আর ঝড় হওয়ার সম্ভাবনা নেই।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর