মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সিরাজগঞ্জে ইফতার পেল ৭শ পথচারী

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪৪৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জের বেলকুচিতে ৭শ পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছে একতা ট্রান্সপোর্টের ব্যবস্হাপনা পরিচালক হিমেল হক। রোববার (৩১ মার্চ) বিকেলে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।

এসময় ইফতার পাওয়া পথচারীরা জানান, রোজার দিনে পথচারীদের জন্য এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। কেননা একজন রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার করার সময় হলে বাহিরে থাকা অবস্থায় ঠিক মত ইফতার করতে পারে না। তখন যদি ইফতার পায় তাহলে সে সারাদিন শেষে একটু হলে আরাম মত ইফতার করতে পারে।

হিমেল হক জানান, রোজাদারদের খেদমতে উদ্দেশ্যে ও আল্লাহ তায়া’লার সন্তুষ্টি অর্জনের জন্য গত রমজানেও আমরা পথচারীদের ইফতার করিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ ইফতার বিতরণ করছি।

আর একতা ট্রান্সপোর্টের পরিচালক আজিজুল হক জানান, হজ্জে গিয়ে দেখিছি রোজাদার মাঝে এভাবে ইফতার বিতরণ করতে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে রোজাদারদের খেদমতের জন্য ইফতার বিতরণ শুরু করেছি। আল্লাহ যেন এভাবেই মানুষের খেদমত করার তাওফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর