রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময়

রিপোর্টারের নাম / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকরা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী পাহারাদার। তাদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ লেখনীর ওপরই নির্ভর করে জনগণের সচেতনতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম, এতে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শনিবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় গহিরাস্থ নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত উপস্থিত ছিলেন নোয়াজিষপুর ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা চেয়ারম্যান, মিডিয়া প্রতিনিধি জুয়েল চৌধুরী, প্রেস সচিব খোরশেদুল আলম, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস সদস্য মিলন বৈদ্য শুভ, আতিক উল্লাহ্, মো. সাব্বির। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম সবসময় সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা মতবিনিময় শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর