মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সলঙ্গায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩৫০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪



পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে পরিষদ চত্বরে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।

এসময় উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার আরিফ মাহমুদ,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল ও সকল ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন,প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ২ হাজার ২ শত ৭০ টি কার্ডধারীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর