রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

লেপ তোশকের দোকান থেকে টিসিবির খেজুর উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪



রাজধানীর কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকার একটি লেপ তোশকের দোকানে অভিযান চালিয়ে টিসিবির খেজুর উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় টিসিবির খেজুর মজুদের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- মো. ইউসুফ (৪১) ও মো. সেলিম মিয়া (৪০)। তারা কামরাঙ্গীরচর এলাকার স্থানীয় বাসিন্দা।

বুধবার (৩ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসাইন মোল্লা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানা পুলিশ জানতে পারে একটি তেপ তোশকের দোকানে অবৈধভাবে বেশি লাভে বিক্রির উদ্দেশ্য টিসিবির খেজুর মজুদ করা হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকার রাকিব বেডিং স্টোর নামে একটি দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে টিসিবির সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য ১০০ খেজুর উদ্ধার করা হয়। আসামিরা বেশি দামে খেজুর বিক্রির উদ্দেশ্যে খেজুর মজুদ করেছে বলে স্বীকার করেছে।

এসি লালবাগ ইমরান আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও মজুদ করা খেজুর জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর