বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

গাড়িটানা ঘোড়ার উপর নিষ্ঠুরতা কমাতে গাড়ী চালকদের নিয়ে সচেতনামূলক সভা ও খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

হলোখানা ইউনিয়নের চরাঞ্চলের অন্যতম প্রধান বাহন ঘোড়ার গাড়ি। ইউনিয়নের বিভিন্ন চরে কয়েক শ’ পরিবার ঘোড়া পালন ও ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। চরাঞ্চলের এসব ঘোড়া ও তাদের মালিকদের নিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে হলোখানা ইউনিয়ন পরিষদ ও কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল ) হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামের বাধের মাথায় ঘোড়া লালন-পালন, খাদ্যাভাস, রোগবালাই এবং ঘোড়ার প্রতি নিষ্ঠুরতা পরিহার নিয়ে ঘোড়ার মালিক ও গাড়ি চালকদের সঙ্গে সচেতনতামূলক এক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় হলোখানা ইউনিয়নের শতাধিক ঘোড়াগাড়ী চালকদের মাঝে চাউল, ডাল, সয়াবিন তৈল ও ঘোড়ার খাদ্য বিতরণ করা হয়।

জনসচেতনতামুলক কার্যক্রম ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুল আল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বীরেন্দ্র নাথ রায়, ইউপি সদস্য রফিকুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আল হালিম ঘোড়ার প্রতি ঘোড়াগাড়ী চালকদের সদয় আচরণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর