বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বৈশাখ ঘিরে ইলিশের বাজার চড়া

অনলাইন ডেস্ক: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

পুরোনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এসেছে পহেলা বৈশাখ। রাত পোহালেই সারা দেশে উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। এ উৎসবকে ঘিরে রাজধানীসহ সারা দেশের বাজারে ইলিশের দাম কেজি প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেড়েছে।

আজ শনিবার রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারসহ বেশকয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এখন শুকনো মৌসুম। নদীতে পানি কম থাকায় ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই, দাম বেশি।
কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারে এক কেজি ও এর বেশি ওজনের ইলিশের দাম ৩ হাজার ১০০ থেকে ৬ হাজার ৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ১০ দিন আগে এক কেজি ও এর বেশি ওজনের প্রতিটি ইলিশ ২ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। ৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ৭০০ টাকা চাচ্ছেন ব্যবসায়ীরা। ১০ দিন আগে ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হতো। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। ১০ দিন আগে এর দাম ছিল ৬৫০ থেকে ৮৫০ টাকা।

কাপ্তান বাজারে মাছ কিনতে আসা আবুল হোসেন জানালেন, সব দোকানে ইলিশ মাছ নেই। কয়েকটি দোকোনে আছে। যে দাম চায়, তাতে আমার মতো মধ্যবিত্তের ইলিশ কেনার সাধ্য নেই। ইলিশ না কিনেই বাড়ি যাচ্ছি।

কাপ্তান বাজারের মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন বলেন, এখন নদীতে কম ইলিশ ধরা পড়ছে। কাপ্তান বাজারে আজ ৫০ মণ ইলিশ মাছ এসেছে। অন্য সময়ে আসত দেড়শ’ মণ। রোজার ঈদ (ঈদুল ফিতর) ও পহেলা বৈশাখের জন্য ইলিশের চাহিদা বেশি ও সরবরাহ খুবই কম। চাহিদা বেশি থাকলে দাম একটু বেশি থাকবে।

তিনি বলেন, পাইকারি বাজারে ১ কেজি ১০০ গ্রাম থেকে ১ কেজি ৮০০ গ্রামের ওজনের ইলিশ মাছ প্রতি মণ ১ লাখ ২৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ হাজার টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর