বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধান শিক্ষকের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা 

তাড়াশ টাইমস / ২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি

অবসর অথবা পদত্যাগ না করে-ই সরকারি নীতিমালা ও রাষ্ট্রীয় আইনকে উপেক্ষা করে (বৃদ্ধা আঙ্গুল) দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় প্রধান শিক্ষক থাকাকালীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২৭ চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনটাই ঘটিয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নের

২০৪ নম্বর উত্তর পূর্ব রঘুনাথপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের,

প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন কাজী। এতে করে সরকারি চাকরি বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত থাকা অবস্থায় (যেটি “লাভজনক পদ” হিসেবে গণ্য) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে সরাসরি সংবিধানের ৬৬(২)(চ) অনুচ্ছেদ এবং ৫৯ ও ৬০ অনুচ্ছেদের মূল চেতনাকে উপেক্ষা বা লঙ্ঘন করা হয়। একই সাথে এটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারার সাথেও সাংঘর্ষিক।২২ অক্টোবর বৃহস্পতিবার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে কয়েক শত লোক নিয়ে মত বিনিময় সভা করে, বিতর্ক সৃষ্টি করেন ঐ প্রধান শিক্ষক । এ বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন কাজী কে, একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, প্রধান শিক্ষক রাষ্ট্রীয় আইনকে উপেক্ষা করে কোনভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না,এবং নির্বাচনী সভা-সমাবেশ করার কোন সুযোগ নেই, ঘটনাটি শুনলাম এবং একটি ভিডিও চিত্র দেখলাম তদন্ত-পূর্বক আইন অনুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর